ফুলবাড়ি ধনতলা এলাকায় দেওয়াল লিখনকে কেন্দ্র ধুন্ধুমার
দি নিউজ লায়ন; দেওয়াল লিখতে গিয়ে হাত ফসকে বিজেপির দেওয়ালে হাত পড়ায় বেপরোয়া মার জুটলো বেকার যুবকের। মারের সঙ্গে চললো বিজেপি নেতাদের অকথ্য বুলি বর্ষণ চাঞ্চল্য ছড়ালো ফুলবাড়ি এলাকায়। শনিবার বিজেপির দুস্কৃতিদের বিরুদ্ধে নিউ জলপাইগুড়ি থানায় অভিযোগ জানালো তৃনমূল।এদিন ফুলবাড়ি ধনতলা এলাকায় দেওয়াল লিখনকে কেন্দ্র ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। ফুলবাড়ি ২এর তৃনমূল প্রধান দীলিপ রায়ের অভিযোগ ধনতলা এলাকায় তৃণমূলের দেওয়াল লিখনের কাজ করছিল এক যুবক।
তার পাশে বিজেপির দেওয়াল লিখন থাকায় ভুল বশত দাগ পড়ে যায় বিজেপির দেওয়ালে। বিষয়টি লক্ষ করে বিজেপি নেতাকর্মীরা ওই দেওয়াল লিখনের কাজ করা যুবককে বেধড়ক মারধোর করতে লাগে। স্থানীয়রা এলাকার উপ প্রধানকে খবর দেন। খবর পেয়ে ছুটে আসে তৃণমূলের ওই এলাকার উপপ্রধান।তৃনমূল উপপ্রধান যুবককে বিজেপি নেতা কর্মীদের রক্তরোষ থেকে বাঁচাতে বাধা দেওয়ার চেষ্টা করা হলে তার দিকে তেড়ে আসে বিজেপির কর্মীরা।
তাকে বাধা দিয়ে অকথ্য ভাষাও আক্রমন হানে তৃণমূলের ওপর বিজেপি কর্মীরা।পরে বাধ্য হয়ে নিউ জলপাইগুড়ি থানায় অভিযোগ দায়ের করে ঘাসফুল শিবির।ফুলবাড়ি ২এর প্রধান দীলিপ রায় বলেন দেওয়াল লিখনের মাঝে যুবকের হাত পড়ে যায় যার জেরে কুরুক্ষেত্র বাধিয়ে দেয় বিজেপি। যুবক কিছুটা নেশা গ্রস্থ অবস্থায় ছিল তার হাত পড়ে যায় বিজেপির দেওয়ালে। যাতে তাদের হালকা দাগ পড়ে। যা
নিয়ে ওই যুবককে রীতিমতো মারধোরের পাশাপাশি তাকে দিয়ে ওই দেওয়াল পরিষ্কার করানো হয়। যুবককে মারের হাত থেকে বাঁচাতে গেলে তৃনমূলের উপপ্রধানকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে লাগান বিজেপি কর্মীরা। আমরা এলাকার বিজেপির এই দুষ্কৃতিদের বিরুদ্ধে দ্রুত গ্রেফতারির দাবি জানাচ্ছি।
Post a Comment